৪/১৩. অধ্যায়ঃ
রুকু - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৮১-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৮১-[১৪]
وَعَنْ حُذَيْفَةَ أَنَّه صَلّى مَعَ النَّبِيِّ ﷺ وَكَانَ يَقُولُ فِي رُكُوعِه سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَسُجُودِه سُبْحَانَ رَبِّيَ الْأَعْلى وَمَا أَتى عَلى ايَةِ رَحْمَةٍ اِلَّا وَقَفَ وَسَأَلَ وَمَا أَتى عَلى ايَةِ عَذَابٍ اِلَّا وَقَفَ وَتَعَوَّذَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ وَرَوَى النِّسَائِىُّ وَاِبْنُ مَاجَةَ إِلى قَوْلِه إِلَّا عَلى وَقَالَ التِّرْمِذِيُّ هذَا حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সালাত আদায় করলেন । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) রুকূতে “সুবহা-না রব্বিয়াল ‘আযীম” ও সাজদায় “সুবহা-না রব্বিয়াল আ‘লা-” পড়তেন । আর যখনই তিনি ক্বিরাআতের সময় রহমতের আয়াতে পৌঁছতেন, ওখানে থেমে যেতেন, রাহমাত তলবের দোয়া পাঠ করতেন । আবার যখন আযাবের আয়াত পৌঁছতেন, সেখানে থেমে গিয়ে ‘আযাব থেকে বাঁচার জন্য দু‘আ করতেন। [১] এ হাদীসটিকে “সুবহা-না রব্বিয়াল আ‘লা-” পর্যন্ত নকল করেছেন । ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ।
[১] সহীহ : আবূ দাঊদ ৮৭১, তিরমিযী ২৬২, নাসায়ী ১/১৭০, ইবনু মাজাহ্ ৮৮৮, দারিমী ১৩৪৫। তবে ইবনু মাজাহ্’র সানাদটি দুর্বল।
