৪/১৩. অধ্যায়ঃ
রুকু - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৮২-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৮২-[১৫]
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ قُمْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ فَلَمَّا رَكَعَ مَكَثَ قَدْرَ سُورَةِ الْبَقَرَةِ وَيَقُولُ فِي رُكُوعِهِ سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ. رَوَاهُ النِّسَآئِىُّ
‘আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সালাত আদায় করতে দাঁড়ালাম । তিনি রুকূ’তে গিয়ে সূরা বাকারাহ তিলাওয়াত করতে যত সময় লাগত তত সময় রুকূ‘তে থাকলেন । রুকূ‘তে বলতে থাকলেন, “সুবহা-না যিল জাবারূতি ওয়াল মালাকূতি ওয়াল কিব্রিয়া-য়ি ওয়াল ‘আযামাতি” (অর্থাৎ - ক্ষমতা, রাজ্য, বড়ত্ব, মহত্ব ও বিরাটত্বের মালিকের পবিত্রতা ঘোষনা করছি) । [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৮৭০, নাসায়ী ১০৪৯।
