৪/১৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৮৩-[১৬] - সালাত

রুকু - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৮৩-[১৬]

وَعَنِ بْنِ جُبَيْرٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ بَعْدَ رَسُولِ اللهِ ﷺ أَشْبَهَ صَلَاةً بصلاة رَسُولِ اللهِ ﷺ مِنْ هذَا الْفَتى يَعْنِي عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ قَالَ فَحَزَرْنَا فِي رُكُوعِه عَشْرَ تَسْبِيحَاتٍ وَسُجُودِه عَشْرَ تَسْبِيحَاتٍ.رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছিঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) - এর ইন্তিকালের পর এই যুবক অর্থাৎ উমর ইবনু ‘আবদুল ‘আযীয ছাড়া আর কারো পেছনে রাসূলুল্লাহ (ﷺ) – এর সালাতের মত সালাত পড়িনি। বর্ণনাকারী বলেন, আনাস বলেছেন, আমরা তার রুকূ’র সময় অনুমান করেছি দশ তাসবীহ্‌র পরিমাণ এবং সিজদার সময়ও অনুমান করেছি দশ তাসবীহ পরিমাণ।[১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৮৮৮, নাসায়ী ১১৩৫। কারণ এর সানাদে ওয়াহ্ব ইবনু মানূস রয়েছে যাকে সা‘ঈদ ইবনুল ক্বত্ত্বান মাজহূলুল হাল বলেছেন। অর্থাৎ- তার থেকে দু’জন রাবী হাদীস বর্ণনা করেছেন কিন্তু কেউ তার ব্যাপারে মন্তব্য করেনি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন