৪/১৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৮৮৪-[১৭] - সালাত
রুকু - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৮৮৪-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৮৮৪-[১৭]
وَعَنْ شَقِيْقٍ قَالَ اِنَّ حُذَيْفَةَ رَأَى رَجُلًا لَا يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ فَلَمَّا قَضى صَلَاتَهُ دُعَاهُ فَقَالَ لَهٗ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ قَالَ وَاَحْسِبْهُ قَالَ وَلَوْ مُتَّ مُتَّ عَلـى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللّهُ مُحَمَّدًا ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হুযায়ফাহ্ (রাঃ) এক ব্যক্তিকে দেখলেন, সে তার রুকূ সাজদাহ্ পূর্ণ করছে না। সে সালাত শেষ করলে তিনি তাকে ডেকে বললেন, তুমি সালাত আদায় করনি। শাক্বীক্ব বলেন, আমার মনে হয় হুযায়ফাহ্ এ কথাও বলেছেন, যদি তুমি এ অবস্থায় মৃত্যুবরণ কর, তাহলে নবী (ﷺ) - কে যে প্রকৃতির উপর আল্লাহ তা’আলা সৃষ্টি করেছেন, তুমি তার বাইরে মৃত্যুবরণ করবে। [১]
[১] সহীহ : বুখারী ৭৯১।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
