৪/১৪. অধ্যায়ঃ
সিজদা ও তার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
সাজদার অধ্যায়, অর্থাৎ- সাজদার পদ্ধতি বর্ণনার অধ্যায় এবং এ ব্যাপারে যে ফাযীলাত বর্ণিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। কেননা সিজদা্ একটি বিশেষ ধরনের ’ইবাদাত। সাজদার আভিধানিক অর্থ হলো, নত হওয়া বা ঝুঁকে পড়া। আর শারী’আতের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে ললাটকে মাটির উপরে রাখাকে সিজদা্ (সিজদা/সেজদা) বলে। কেউ কেউ বলেছেন, ’ইবাদাতের উদ্দেশে মাটির উপর ললাট রাখাকে সিজদা্ বলে।
মিশকাতুল মাসাবিহ : ৮৮৯-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৮৯-[৩]
وَعَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ. رَوَاهُ مُسْلِمٌ
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সাজদাহ্ করার সময় তোমরা দুই হাতের তালু জমিনে রাখবে। উভয় হাতের কনুই উপরে উঠিয়ে রাখবে।[১]
[১] সহীহ : মুসলিম ৪৯৪, আহমাদ ১৮৪৯১, সহীহ আল জামি‘ ৫৯৮।
