৪/১৪. অধ্যায়ঃ

সিজদা ও তার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ

সাজদার অধ্যায়, অর্থাৎ- সাজদার পদ্ধতি বর্ণনার অধ্যায় এবং এ ব্যাপারে যে ফাযীলাত বর্ণিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। কেননা সিজদা্ একটি বিশেষ ধরনের ’ইবাদাত। সাজদার আভিধানিক অর্থ হলো, নত হওয়া বা ঝুঁকে পড়া। আর শারী’আতের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে ললাটকে মাটির উপরে রাখাকে সিজদা্ (সিজদা/সেজদা) বলে। কেউ কেউ বলেছেন, ’ইবাদাতের উদ্দেশে মাটির উপর ললাট রাখাকে সিজদা্ বলে।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৯০-[৪]

وَعَنْ مَيْمُوْنَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا سَجَدَ جَافى بَيْنَ يَدَيْهِ حَتّى لَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ تَحْتَ يَدَيْهِ مَرَّتْ هذَا لَفْظُ أَبِيْ دَاؤُدَ كَمَا صَرَّحَ فِيْ السُّنُّةِ بِإِسْنِادِه وِلِمُسْلِمٍ بِمَعْنَاهُ قَالَتْ كَانَ النَّبِيّ ﷺ إِذَا سَجَدَ لَوْ شَاءَتْ بَهْمَةٌ أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ

মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সাজদায় নিজের দুই হাত জমিন ও পেট হতে পৃথক করে রাখতেন, এমনকি যদি একটি ছাগলের বাচ্চা তাঁর হাতের নিচ দিয়ে চলে যেতে চাইলে যেতে পারত। এগুলো হলো আবূ দাউদের শব্দ। [১] যেমন ইমাম বাগাবী শারহে সুন্নায় সানাদসহ ব্যক্ত করেছেন।সহীহ মুসলিমে প্রায় অনুরূপ বর্ণিত হয়েছে। মায়মূনাহ্‌ (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন সাজদাহ্‌ করতেন তখন ছাগলের বাচ্চা তাঁর দুই হাতের মাঝ দিয়ে (পেট ও হাতের ভিতর দিয়ে) চলে যেতে চাইলে যেতে পারত। [২]

[১] সহীহ : আবূ দাঊদ ৮৯৮, (সহীহাহ্ সুনান আবী দাঊদ)। [২] সহীহ : মুসলিম ৪৬৯, নাসায়ী ১১০৯, ইবনু মাজাহ্।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন