৪/১৪. অধ্যায়ঃ

সিজদা ও তার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ

সাজদার অধ্যায়, অর্থাৎ- সাজদার পদ্ধতি বর্ণনার অধ্যায় এবং এ ব্যাপারে যে ফাযীলাত বর্ণিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। কেননা সিজদা্ একটি বিশেষ ধরনের ’ইবাদাত। সাজদার আভিধানিক অর্থ হলো, নত হওয়া বা ঝুঁকে পড়া। আর শারী’আতের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে ললাটকে মাটির উপরে রাখাকে সিজদা্ (সিজদা/সেজদা) বলে। কেউ কেউ বলেছেন, ’ইবাদাতের উদ্দেশে মাটির উপর ললাট রাখাকে সিজদা্ বলে।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৯৬-[১০]

وَعَنْ رَبِيعَةُ بْنِ كَعْبٍ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ فَأَتَيْتُهٗ بِوَضُوئِه وَحَاجَتِه فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوَ غَيْرَ ذلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ فَأَعِنِّي عَلى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ. رَوَاهُ مُسْلِمٌ

রবী‘আহ্ ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাতের বেলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে থাকতাম। ওজুর পানিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মিসওয়াক, জায়নামাজ ইত্যাদি এগিয়ে দিতাম। একদিন তিনি আমাকে বললেন (দীন-দুনিয়ার কল্যাণের জন্য যা কিছু চাও) চেয়ে নাও। আমি নিবেদন করলাম আমার তো শুধু জান্নাতে আপনার সাহচর্য লাভই একমাত্র কাম্য। তিনি (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, (যে মর্যাদায় তুমি পৌছতে চাও এটা বড় কথা) এছাড়া আর কিছু চাও? আমি বললাম এটাই আমার একমাত্র আবেদন। তিনি (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি বেশী বেশী সাজদাহ্‌ করে (এ মর্যদা লাভের জন্য) আমাকে সাহায্য কর। [১]

[১] সহীহ : মুসলিম ৪৮৯, আবূ দাঊদ ১৩২০, নাসায়ী ১১৩৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন