৪/১৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯২৪-[৬] - সালাত
নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ ও তার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯২৪-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯২৪-[৬]
وَعَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ لِلّهِ مَلَائِكَةً سَيَّاحِيْنَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِيْ مِنْ أُمَّتِي السَّلَامَ. رَوَاهُ النِّسَآئِىُّ وَالدَّارِمِيُّ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কিছু মালাক আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান। তাঁরা আমার উম্মতের সালাম আমার কাছে পৌছান। [১]
[১] সহীহ : নাসায়ী ১২৮২, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৮৫৩, হাকিম ২/৪২১, দারিমী ২৮১৬।
