৪/১৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯২৫-[৭] - সালাত
নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ ও তার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯২৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯২৫-[৭]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَـيَّ اِلَّا رَدَّ اللّهُ عَلَـيَّ رُوْحِيْ حَتّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ والْبَيْهَقِىُّ فِى الدَّعْوَاتِ الْكَبِيْرِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ আমার উপর সালাম পাঠ করলে, নিশ্চয়ই আল্লাহ তা’আলা আমার কাছে আমার রূহ ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে পারি। [১]
[১] হাসান : আবূ দাঊদ ২০৪১, সহীহ আল জামি‘ ৫৬৭৯, বায়হাক্বীর দা‘ওয়াতে কাবীর ১৭৮।
