৪/১৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৫৮-[২০] - সালাত
তাশাহুদের মধ্যে দোয়া - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯৫৮-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৫৮-[২০]
وَعَنْ سَمُرَةَ قَالَ أَمَرَنَا رَسُوْلُ اللهُ ﷺ أَنْ نَرُدَّ عَلَـى الْإِمَامِ وَأَنْ نَتَحَابَّ وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلـى بَعْضٍ. رَوَاهُ أَبُوْ دَاؤُدَ
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ইমামের সালামের উত্তর দিতে, একে অন্যকে ভালবাসতে ও পরস্পর সালাম বিনিময় করতে হুকুম দিয়েছেন। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১০০১, ইরওয়া ৩৬৯। এর দু’টি কারণ রয়েছে, প্রথমত এর সানাদে সা‘ঈদ ইবনু বাশীর নামে একজন দুর্বল রাবী রয়েছে, যেমনটি তাক্বরীবে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত এটি সামুরাহ্ থেকে হাসান বসরীর বর্ণনা। আর তিনি মুদাল্লিস রাবী সামুরাহ্ থেকে হাদীসটি শ্রবণ করার বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করেননি।
