৪/১৮. অধ্যায়ঃ
সালাতের পর যিকর-আজকার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৫৯-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৫৯-[১]
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللّهِ ﷺ بِالتَّكْبِيرِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) -এর সালাত শেষ হওয়াটা বুঝতাম ‘আল্লা-হু আকবার’ বলার মাধ্যমে। [১]
[১] সহীহ : বুখারী ৮৪২, মুসলিম ৫৮৩।
