৪/১৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৬৫-[৭] - দরিদ্র মুহাজিরদের সালাত-পরবর্তী আমল
সালাতের পর যিকর-আজকার - প্রথম অনুচ্ছেদ
সালাতের পর ৩৩ বার তাসবীহের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৯৬৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৬৫-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِيْنَ أَتَوْا رَسُولَ اللّهِ ﷺ فَقَالُوْا: قَدْ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلى وَالنَّعِيمِ الْمُقِيمِ فَقَالَ وَمَا ذَاكَ قَالُوا يُصَلُّوْنَ كَمَا نُصَلِّىْ وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِه مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِه مَنْ بَعْدَكُمْ وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ» قَالُوا بَلى يَا رَسُولَ اللّهِ قَالَ: تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ مَرَّةً .قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلى رَسُولِ اللّهِ ﷺ فَقَالُوا سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَه فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: ذلِكَ فَضْلُ الله يُؤتِه مَنْ يَّشَاۤء .وَلَيْسَ قَوْلُ أَبِي صَالِحٍ إِلى اخِرِه إِلَّا عِنْدَ مُسْلِمٍ وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: تُسَبِّحُونَ فِي دُبُرَ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَتَحْمَدُونَ عَشْرًا وَتُكَبِّرُونَ عَشْرًا. بَدَلَ ثَلَاثًا وَثَلَاثِينَ. (مُتَّفق عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
দরিদ্র মুহাজিরগণ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট হাযির হয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল! ধন-সম্পদশালী লোকজন সম্মানে ও স্থায়ী নি’আমতের ব্যাপারে আমাদের থেকে অনেক অগ্রগামী। তিনি বললেন, এটা কিভাবে? তারা বললেন, আমরা যেমন সালাত আদায় করি তারাও আমাদের মতই সালাত আদায় করে, আমাদের মতো সাওম পালন করে। তবে যারা দান-সদক্বাহ করে। আমরা তা করতে পারি না। তারা গোলাম মুক্ত করে, আমরা গোলাম মুক্ত করতে পারি না।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদেরকে কি আমি এমন কিছু শিখাব না যার দ্বারা তোমরা তোমাদের অগ্রগামীদের মর্যাদায় পৌঁছতে পারবে এবং তোমাদের পশ্চাদগামীদের চেয়ে আগে যেতে পারবে, কেউ তোমাদের চেয়ে বেশী উত্তম হতে পারবে না, তারা ছাড়া যারা তোমাদের মতো আমল করবে? গরীব লোকেরা বললেন, বলুন হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা প্রতি সালাতের পর ‘সুবহা-নাল্লাহ’, ‘আল্ল-হু আকবার’, ‘আলহামদু লিল্লা-হ’ তেত্রিশবার করে পড়বে।রাবী আবূ সালিহ বলেন, পরে সে গরীব মুহাজিরগণ রাসূলের দরবারে ফিরে এসে বললেন, আমাদের ধনী লোকেরা আমাদের আমলের কথা শুনে তারাও তদ্রূপ আমল করছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা আল্লাহ তা’আলার করুণা, যাকে ইচ্ছা তা দান করেন।(বুখারী, মুসলিম; আবূ সালিহ-এর কথা শুধু মুসলিমেই বর্ণিত। বুখারীর অন্য বর্ণনায় তেত্রিশবারের স্থানে প্রতি সালাতের পর দশবার করে ‘সুবহা-নাল্ল-হ’, আলহামদু লিল্লা-হ, ‘আল্ল-হু আকবার’ পাঠ করার কথা পাওয়া যায়। [১]
[১] সহীহ : বুখারী ৮৪৩, ৬৩২৯, মুসলিম ৫৯৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৬৫-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরিদ্র মুহাজিরদের একটি সুন্দর ঘটনা এসেছে। তারা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, ধনী লোকেরা সালাত ও সাওমে তাদের মতোই আমল করে, আবার দান-সদকা ও দাসমুক্তির সুযোগও পায়। তখন নবী صلى الله عليه وسلم তাদের এমন একটি আমল শেখান, যা তারা প্রতি সালাতের পর করতে পারে: ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ ও ‘আলহামদু লিল্লাহ’ তেত্রিশবার করে পড়া। পরে ধনী লোকেরাও এই আমল শুরু করলে নবী صلى الله عليه وسلم বলেন, এটি আল্লাহর করুণা, যাকে ইচ্ছা তিনি দান করেন। এই হাদিসে সালাতের পর তাসবীহ, তাহমীদ ও তাকবীরের গুরুত্ব, ভালো আমলে আগ্রহ এবং আল্লাহর ফজলের বিষয়টি স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অর্থ না থাকলেও যিকিরের মাধ্যমে ভালো আমলের সুযোগ আছে।
- প্রতি সালাতের পর তাসবীহ, তাহমীদ ও তাকবীর পড়া গুরুত্বপূর্ণ আমল।
- ভালো কাজে প্রতিযোগিতা করা সাহাবিদের বৈশিষ্ট্য ছিল।
- আল্লাহ তাঁর ফজল যাকে ইচ্ছা দান করেন।
