৪/১৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭৩-[১৫] - ২৫ বার যিকির ও তাহলীল
সালাতের পর যিকর-আজকার - তৃতীয় অনুচ্ছেদ
সালাতের পর ২৫ বার যিকির ও তাহলীল
মিশকাতুল মাসাবীহ : ৯৭৩-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৭৩-[১৫]
وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: أُمِرْنَا أَنْ نُسَبِّحَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ فَأُتِيَ رَجُلٌ فِي الْمَنَامِ مِنَ الْأَنْصَارِ فَقِيلَ لَه أَمَرَكُمْ رَسُولُ اللّهِ ﷺ أَنْ تُسَبِّحُوْا فِىْ دُبُرِ كُلِّ صَلَاةٍ كَذَا وَكَذَا قَالَ الْأَنْصَارِيُّ فِي مَنَامِه نَعَمْ قَالَ فَاجْعَلُوهَا خَمْسًا وَعِشْرِينَ خَمْسًا وَعِشْرِينَ وَاجْعَلُوا فِيهَا التَّهْلِيلَ فَلَمَّا أَصْبَحَ غَدَا عَلَى النَّبِيِّ ﷺ فَأَخْبَرَه فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «فَافْعَلوُا». رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ وَالدَّارِمِيُّ
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদেরকে নির্দেশ করা হয়েছে, প্রতি সালাতের শেষে ‘সুব্হা-নাল্ল-হ’ তেত্রিশবার, ‘আলহাম্দু লিল্লা-হ’ তেত্রিশবার ও ‘আল্ল-হু আকবার’ চৌত্রিশবার পাঠ করতে। একজন আনসারী স্বপ্নে দেখতে পেল যে, তাকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি তোমাদেরকে প্রতি সালাত শেষে এতো এতো বার তাসবীহ পড়ার নির্দেশ দিয়েছেন? আনসারী স্বপ্নের মধ্যে বলল, হ্যাঁ। মালাক (ফেরেশ্তা) বললেন, এ তিনটি কালিমাকে পঁচিশবার করে পাঠ করার জন্য নির্ধারিত করবে। এবং এর সাথে ‘লা-ইলা-হা ইল্লাল্ল-হ’ পাঠ করে নিবে। সকালে ঐ আনসারী রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে তার স্বপ্ন সম্পর্কে তাঁকে অবহিত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যা বলা হয়েছে তাই করো।(আহ্মাদ, নাসায়ী, দারিমী) [১]
[১] সহীহ : তিরমিযী ৩৪১৩, দারিমী ১৩৯৪, আহমাদ ২১৬০০।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭৩-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের পর তাসবীহের আরেকটি পদ্ধতির কথা এসেছে। প্রথমে নির্দেশ ছিল, প্রতি সালাতের শেষে ‘সুবহানাল্লাহ’ তেত্রিশবার, ‘আলহামদু লিল্লাহ’ তেত্রিশবার এবং ‘আল্লাহু আকবার’ চৌত্রিশবার পড়া। এরপর একজন আনসারী স্বপ্নে দেখেন, এগুলো পঁচিশবার করে করা হবে এবং এর সঙ্গে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ যোগ করা হবে। তিনি সকালে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে স্বপ্নের কথা জানালে তিনি বলেন, যা বলা হয়েছে তাই করো। হাদিসটি দেখায় যে সালাতের পর যিকিরের একাধিক বর্ণিত পদ্ধতি আছে। এখানে তাসবীহ, তাহমীদ, তাকবীর এবং তাহলীল—সবগুলো আল্লাহর স্মরণে যুক্ত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পর যিকিরের একাধিক বর্ণিত সংখ্যা পাওয়া যায়।
- তাসবীহ, তাহমীদ, তাকবীরের সঙ্গে তাহলীলও যুক্ত করা হয়েছে।
- সাহাবিরা স্বপ্নের বিষয় নবী صلى الله عليه وسلم-এর কাছে যাচাই করতেন।
- সালাতের পর আল্লাহর স্মরণকে নিয়মিত করা উচিত।
