৪/১৮. অধ্যায়ঃ

সালাতের পর যিকর-আজকার - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৭২-[১৪]

عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ قَالَ: صَلّى بِنَا إِمَامٌ لَنَا يُكْنى أَبَا رِمْثَةَ قَالَ صَلَّيْتُ هذِهِ الصَّلَاةَ أَوْ مِثْلَ هذِهِ الصَّلَاةِ مَعَ رَسُولِ اللّهِ ﷺ قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ وَعُمَرُ يَقُومَانِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ عَنْ يَمِينِه وَكَانَ رَجُلٌ قَدْ شَهِدَ التَّكْبِيرَةَ الْأُولى مِنَ الصَّلَاةِ فَصَلّى نَبِيُّ اللّهِ ﷺ ثُمَّ سَلَّمَ عَنْ يَمِينِه وَعَنْ يَسَارِه حَتّى رَأَيْنَا بَيَاضَ خَدَّيْهِ ثُمَّ انْفَتَلَ كَانْفِتَالِ أَبِي رِمْثَةَ يَعْنِي نَفْسَه فَقَامَ الرَّجُلُ الَّذِي أَدْرَكَ مَعَهُ التَّكْبِيرَةَ الْأُولى مِنَ الصَّلَاةِ يَشْفَعُ فَوَثَبَ إِلَيْهِ عُمَرُ فَأَخَذَ بِمَنْكِبِه فَهَزَّهُ ثُمَّ قَالَ اجْلِسْ فَإِنَّه لَمْ يُهْلِكْ أَهْلَ الْكِتَابِ إِلَّا أَنَّه لَمْ يَكُنْ بَيْنَ صَلواتِهِمْ فَصْلٌ. فَرَفَعَ النَّبِيُّ ﷺ بَصَرَه فَقَالَ: «أصَابَ اللهُ بِكَ يَا ابْنَ الْخَطَّابِ» . رَوَاهُ أَبُو دَاوُد

আবূ রিমসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদের ইমাম, যার উপনাম ছিল আবূ রিমসাহ্‌ (রাঃ), তিনি আমাদেরকে সালাত আদায় করালেন। সালাতের শেষে তিনি বললেন, আমি এ সালাত অথবা এ সালাতের মতো সালাত রাসূলুল্লাহ (ﷺ)–এর সাথে আদায় করেছি।আবূ রিমসাহ্‌ বলেন, আবূ বাক্‌র ও উমর (রাঃ) প্রথম কাতারে রাসূলুল্লাহ (ﷺ)-এর ডানপাশে দাঁড়ালেন। এক লোক এসে সালাতের প্রথম তাকবীরে উপস্থিত হলো। রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করালেন। অতঃপর তিনি তার ডানে ও বামে সালাম ফিরালেন এমনকি আমরা তাঁর দুই গালের শুভ্রতা দেখতে পেলাম।তারপর তিনি (ﷺ) ফিরলেন, যেভাবে রিমসাহ্‌ ফিরছেন। যে ব্যক্তি প্রথম তাকবীর পেয়েছিল, সে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগল।উমর তার দিকে চড়াও হলেন এবং তার দুই কাঁধ ধরে ধাক্কা দিয়ে বললেন, বসে যাও। কারণ আহ্‌লে কিতাবরা ধ্বংস হয়েছে এজন্য যে, তারা দুই সালাতের মাঝে কোন পার্থক্য করত না। উমর-এর এ কথা শুনে নবী (ﷺ) চোখ তুলে তাকিয়ে বললেন, হে খাত্ত্বাবের ছেলে! আল্লাহ তোমাকে সঠিক পথে পৌঁছিয়ে দিয়েছেন। (আবু দাঊদ) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ১০০৭, সহীহাহ্ ৩১৭৩, মু‘জামুল আওসাত্ব ২০৮৮, মুসতাদরাক লিল হাকিম ৯৯৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন