৪/১৮. অধ্যায়ঃ
সালাতের পর যিকর-আজকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৭১-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৭১-[১৩]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ صَلَّى الْفَجْرَ فِىْ جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللّهَ حَتّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ كَانَتْ لَه كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ» . قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
উক্ত রাবী আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ যে ব্যাক্তি ফাজ্রের সালাত জামা‘আতে আদায় করল, অতঃপর বসে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিক্র করতে থাকল, তারপর দুই রাক্‘আত সালাত আদায় করল, সে একটি পূর্ণ হজ্জ ও একটি সম্পূর্ণ ‘উমরার সমান সাওয়াবপ্রাপ্ত হবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কথাটি তিনবার বলেছেন, সম্পূর্ণ হজ্জ ও সম্পূর্ণ ‘উমরার সাওয়াবপ্রাপ্ত হবে। (তিরমিযী) [১]
[১] হাসান লিগায়রিহী : তিরমিযী ৫৮৬, সহীহ আত্ তারগীব ৪৬৪। আলবানী (রহঃ) বলেন, এই হাদীসের সানাদটি মূলত দুর্বল কিন্তু এর অনেক শাহিদ বর্ণনা থাকায় তা হাসানের স্তরে উন্নীত হয়েছে।
