৪/১৮. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭৫-[১৭] - ফজর-মাগরিবের পর দশবার তাওহীদ

সালাতের পর যিকর-আজকার - তৃতীয় অনুচ্ছেদ

ফজর ও মাগরিবের পর দশবার তাওহীদের দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৭৫-[১৭]

وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ غَنْمٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّه قَالَ: مَنْ قَالَ قَبْلَ أَنْ يَنْصَرِفَ وَيَثْنِيَ رِجْلَيْهِ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ بِيَدِهِ الْخَيْرُ يُحْيِىْ وَيُمِيتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ كُتِبَ لَه بِكُلِّ وَاحِدَةٍ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَتْ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَه عَشْرُ دَرَجَاتٍ وَكَانَتْ حِرْزًا مِنْ كُلِّ مَكْرُوهٍ وَحِرْزًا مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ وَلَمْ يَحِلَّ لِذَنْبٍ أَنْ يُدْرِكْه إِلَّا الشِّرْكُ وَكَانَ مِنْ أَفْضَلِ النَّاسِ عَمَلًا إِلَّا رَجُلًا يَفْضُلُه يَقُولُ أَفْضَلَ مِمَّا قَالَ.رَوَاهُ أَحْمَدُ

‘আবদুর রহমান ইবনু গানম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের সালাতের শেষে জায়গা হতে উঠার ও পা ঘুরানোর আগে এ দোয়া দশবার পড়েঃ "লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহ্‌ লাহুল মুল্‌কু ওয়ালাহুল হাম্‌দু বিয়াদিহিল খায়রু, ইউহ্‌য়ী ওয়া ইউমীতু, ওয়াওহুয়া 'আলা- কুল্লি শাইয়্যিন ক্বদীর" (অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তাঁর হাতেই সমস্ত কল্যাণ রয়েছে, তিনি জীবন ও মৃত্যু দান করেন, তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান।)।তাহলে প্রতিবারের বিনিময়ে তার জন্য দশ নেকী লিখা হয়। তার দশটি গুনাহ মিটিয়ে দেয়া হয়। তাকে দশটি মর্যাদার স্তরে উন্নীত করা হয়। আর এ দোয়া তাকে সমস্ত অপছন্দনীয় ও বিতাড়িত শয়তান থেকে দূরে সরিয়ে রাখে। শিরক ছাড়া অন্য কোন গুনাহের কারণে তাকে ধর-পাকড় করা হালাল হবে না। আমলের দিক দিয়ে এ লোক হবে অন্য লোকের চেয়ে উত্তম, তবে সে ব্যক্তি ব্যতীত যে এর চেয়েও অতি উত্তম আমল করবে।(আহ্‌মাদ) [১]

[১] হাসান লিগায়রিহী : আহমাদ ১৭৯৯৯, সহীহ আত্ তারগীব ৪৭৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৭৫-[১৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফজর ও মাগরিবের সালাত শেষে জায়গা থেকে উঠার এবং পা ঘুরানোর আগে একটি দোয়া দশবার পড়ার কথা এসেছে। দোয়াটিতে আল্লাহর একত্ব, তাঁর রাজত্ব, প্রশংসা, কল্যাণ, জীবন-মৃত্যু দান এবং সব কিছুর উপর ক্ষমতার কথা আছে। হাদিসে প্রতিবারের বিনিময়ে দশ নেকী লেখা, দশ গুনাহ মিটিয়ে দেওয়া, দশ মর্যাদা বাড়ানো এবং শয়তান থেকে হেফাজতের কথা এসেছে। আরও এসেছে, শির্ক ছাড়া অন্য কোনো গুনাহের কারণে তাকে ধর-পাকড় করা হালাল হবে না—এই ভাষা বর্ণনায় আছে। তাই এই ফজর-মাগরিবের যিকির তাওহীদের অর্থকে মনে গেঁথে দেয় এবং দিন-রাতের দুই গুরুত্বপূর্ণ সময়ে বান্দাকে আল্লাহর স্মরণে রাখে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজর ও মাগরিবের পর উঠার আগে এই দোয়া দশবার পড়ার বর্ণনা এসেছে।
  • দোয়াটিতে তাওহীদ, রাজত্ব, প্রশংসা ও আল্লাহর ক্ষমতা স্বীকার করা হয়।
  • হাদিসে নেকী, গুনাহ মাফ, মর্যাদা ও শয়তান থেকে হেফাজতের কথা এসেছে।
  • শির্কের ভয় থেকে সতর্ক থাকা এই বর্ণনার বড় শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন