৪/১৮. অধ্যায়ঃ
সালাতের পর যিকর-আজকার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৭৬-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৭৬-[১৮]
وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَه عَنْ أَبِي ذَرٍّ إِلى قَوْلِه: «إِلَّا الشِّرْكَ» وَلَمْ يَذْكُرْ: «صَلَاةَ الْمَغْرِبِ» وَلَا «بِيَدِهِ الْخَيْرُ» وَقَالَ: هذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيْحٌ غَرِيْبٌ
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
এ বর্ণনাটি ইমাম তিরমিযী আবূ যার (রাঃ)-এর সূত্রে إِلَّا الشِّرْكَ “ইল্লাশ্ শির্কা” পর্যন্ত হুবহু বর্ণনা করেছেন। সে তার বর্ণনায় صَلَاةَ الْمَغْرِبِ “সালা-তাল মাগরিব” ও بِيَدِهِ الْخَيْرُ “বিয়াদিহিল খয়র” শব্দ উল্লেখ করেনি। (তিনি [তিরমিযী] বলেন, এ হাদীসটি হাসান সহীহ গরীব।) [১]
[১] হাসান লিগায়রিহী : তিরমিযী ৩৪৭৪, সহীহ আত্ তারগীব ৪৭২ সুনানুল কুবরা ৯৬৭।
