১/৪. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ১০ - ঈমান
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে যঈফ হাদীস : ১০
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ১০
আবু খুযামা হতে বর্ণিতঃ
আবু খুযামা তার পিতা হতে বর্ণনা করেন, আমি একদিন রাসূল (ﷺ) কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আমরা যে মন্ত্র পাঠ করে থাকি এবং কোন ঔষধি দ্বারা ঔষধ করে থাকি অথবা কোন উপায় দ্বারা আত্মরক্ষা করার চেষ্টা করি, তা কি তাকদীরের কিছু প্রতিরোধ করতে পারে? তিনি বললেন, তোমাদের এ সকল চেষ্টা তাকদীরের অন্তর্ভুক্ত।
আহমাদ হা/২০৬৫; যঈফ তিরমিযী হা/২১৪৮; যঈফ ইবনু মাজাহ হা/৩৪৩৭; মিশকাত হা/৯৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৯১, ১/৭৮ পৃ:। তাহক্বীক : যঈফ।
