১/৪. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ১৭ - ঈমান
তাক্বদীরে বিশ্বাস
মিশকাতে যঈফ হাদীস : ১৭
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ১৭
আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা রাসূল (ﷺ)-এর সাথে ছিলাম এবং দুনিয়াতে যা কিছু হচ্ছে সে সম্পর্কে আলোচনা করছিলাম। তখন তিনি বলেন, তোমরা যখন শুনবে যে, কোন পাহাড় তার জায়গা হতে চলে গেছে তখন সেটা বিশ্বাস করবে; কিন্তু যখন শুনবে যে কোন লোক তার স্বভাব পরিবর্তন করেছে তখন তা বিশ্বাস করবে না। কারণ যার উপর তাকে সৃষ্টি করা হয়েছে সে দিকেই প্রত্যাবর্তন করবে।
মুসনাদে আহমাদ হা/২৭৫৩৯; মিশকাত হা/১২৩; বঙ্গানুবাদ মিশকাত হা/১১৬, ১/৯০ পৃঃ। সিলসিলা যঈফাহ হা/১৩৫। তাহক্বীক্ব : যঈফ। উক্ত হাদীসের সনদে যুহরী নামক রাবী আছে। সে আবু দারদা (রাঃ)-এর যুগ পায়নি। তাই বিচ্ছিন্নতার কারণে যঈফ।
