১/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৪ - ঈমান
ঈমান
মিশকাতে যঈফ হাদীস : ৪
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৪
মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একদা নবী করীম (ﷺ)-কে জিজ্ঞেস করেন, কোন ঈমান সর্বোত্তম? উত্তরে তিনি বললেন, কাউকে মিত্র ভাবলে আল্লাহর জন্যই ভাববে। আর কাউকে শত্রু ভাবলে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভাববে। আর নিজের জিহ্বাকে আল্লাহর যিকিরে ব্যস্ত রাখবে। মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! সেটা কী। তিনি বললেন, অন্যের জন্য তাই পসন্দ করবে যা তোমার জন্য পসন্দ কর। এভাবে নিজের জন্য যা অপসন্দ করবে অন্যের জন্যও তা অপসন্দ করবে।
তাহক্বীক্ব : যঈফ। এর সনদে যুবান ইবনু ফায়েদ ও ইবনু লাহিয়া নামে দুইজন দুর্বল রাবী আছে।
