১/২. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৬ - ঈমান
কাবীরা গোনাহ ও মুনাফিকীর নিদর্শন
মিশকাতে যঈফ হাদীস : ৬
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৬
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, তিনটি বিষয় ঈমানের বুনিয়াদের অন্তর্ভুক্ত।(১) যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কালেমা পড়বে, তার প্রতি আক্রমণ করা হতে বিরত থাকবে; কোন গুনাহর দরুন তাকে কাফের মনে করবে না এবং কোন আমলের দরুন তাকে ইসলাম হতে খারিজ করে দিবে না।(২) জিহাদ- যেদিন হতে আল্লাহ আমাকে জিহাদের হুকুম দিয়েছেন সেদিন হতে এই উম্মতের শেষ যামানার লোকেরা দাজ্জালের সাথে জিহাদ করতে থাকবে, কোন অত্যাচারী শাসকের অত্যাচার বা কোন সুবিচারকের সুবিচার জিহাদকে বাতিল করতে পারবে না এবং(৩) তাকদীরে বিশ্বাস করা।
তাহক্বীক্ব : যঈফ। ইয়াযীদ ইবনু আবী নুশবাহ নামে একজন যঈফ রাবী আছে।
