৪/৩. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৮৯ - পবিত্রতা
পায়খানা-পেশাবের শিষ্টাচার
মিশকাতে যঈফ হাদীস : ৮৯
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৮৯
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূল (ﷺ) পেশাব করলেন এবং ওমর তাঁর পিছনে পানির একটি পাত্র নিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, হে ওমর! এটা কী? ওমর (রাঃ) বলেন, পানি- যার দ্বারা আপনি ওজু করবেন। রাসূল (ﷺ) বললেন, আমি এভাবে আদিষ্ট হয়নি যে, যখনই পেশাব করব তখনই ওজু করবো। যদি আমি সর্বদা এরূপ করি, তাহলে এটা সুন্নত হয়ে যাবে।
আবু দাউদ হা/৪২; ইবনু মাজাহ হা/৩২৭; মিশকাত হা/৩৬৮; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৪০, ২/৬৯ পৃঃ। তাহক্বীক্ব : যঈফ।
