৪/৪৭. অধ্যায়ঃ
সলাত আদায়কারীর সামনে সুত্রাহ্ (আড়াল) দেয়া
সহিহ মুসলিম : ১০০৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০০৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ إِلَى الْبَطْحَاءِ فَتَوَضَّأَ فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ . قَالَ شُعْبَةُ وَزَادَ فِيهِ عَوْنٌ عَنْ أَبِيهِ أَبِي جُحَيْفَةَ وَكَانَ يَمُرُّ مِنْ وَرَائِهَا الْمَرْأَةُ وَالْحِمَارُ .
আবূ জুহাইফাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) দুপুর বেলা তাঁবু থেকে বের হয়ে মাঠের দিকে গেলেন, অতঃপর ওজু করলেন। অতঃপর তিনি যুহরের সময়ের দুই রাকাত এবং আসরের সময়েরও দুই রাকাত সালাত আদায় করলেন। তাঁর সামনে একটি বর্শা ছিল। শু’আবাহ বলেন, আওন তার পিতা আবু জুহাইফা (রাঃ) সূত্রে আরো বর্ণনা করেছেন যে, বর্শার অপরদিক দিয়ে মহিলা এবং গাধা অতিক্রম করছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০০৩, ইসলামীক সেন্টারঃ ১০১৪
