৪/৫২. অধ্যায়ঃ
একটি মাত্র কাপড় পরিধান করে সলাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান
সহিহ মুসলিম : ১০৩৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৩৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ .
‘উমার ইবনু আবূ সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রসূলুল্লাহ (ﷺ)-কে একটি কাপড় পড়ে উম্মু সালামার ঘরে সালাত আদায় করতে দেখেছি। কাপড়ের দুই দিক তাঁর কাঁধের উপর রাখা ছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০৩৩, ইসলামীক সেন্টারঃ ১০৪৩[১০৯] উপরোল্লিখিত হাদীস দ্বারা আমরা অবগত হলাম যে, সলাত সম্পাদন করতে হলে শরীর বস্ত্র দ্বারা আবৃত করা অবশ্য জরুরী। এজন্য এমন পাতলা পোশাক পরিধান করা ঠিক নয় যার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ দৃষ্টিগোচর হয়। এতে পর্দার মূল উদ্দেশ্য অর্জিত হয় না। পাতলা পাঞ্জাবীর নীচে হাতাওয়ালা গেঞ্জি পরিধান করা উচিত।
