৫/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১০৭১ - নবীদের কবরকে মসজিদ নয়
ক্ববরের উপর মসজিদ নির্মাণ, মাসজিদে ছবি বানানো, ক্ববরকে সাজদার স্থান নির্ধারণ করার প্রতি নিষেধাজ্ঞা
নবীদের কবরকে মসজিদ বানানো নিষেধ: আয়েশা (রাঃ)-এর বর্ণনা
সহীহ মুসলিম : ১০৭১
সহীহ মুসলিমহাদিস নম্বর ১০৭১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ «لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» . قَالَتْ فَلَوْلاَ ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا . وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ وَلَوْلاَ ذَاكَ لَمْ يَذْكُرْ قَالَتْ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর রোগ-শয্যায় বলেছিলেন, আল্লাহ ইয়াহূদ ও নাসারাদের (খৃস্টানদের) প্রতি লা’নাত বর্ষণ করুন। কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বা সিজদার স্থান করে নিয়েছেন। ‘আয়িশা (রাঃ) বলেছেনঃ যদি এরূপ করার আশঙ্কা না থাকতো তাহলে তাঁকে উন্মুক্ত স্থানে কবর দেয়া হত। কিন্তু যেহেতু তিনি আশঙ্কা করতেন যে, তাঁর কবরকে মসজিদ বা সিজদার স্থান করা হতে পারে তাই উন্মুক্ত স্থানে কবর করতে দেননি। বরং ‘আয়িশাহ (রাঃ) -এর কক্ষে তাঁর কবর করা হয়েছে। তবে ইবনু আবূ শায়বাহ্-এর বর্ণিত হাদীসে فَلَوْلاَ ذَاكَ স্থানে وَلَوْلاَ ذَاكَ কথাটি বর্ণনা করা হয়েছে। আর তিনি ক্বালাত শব্দটি বর্ণনা করেননি।
ই.ফা. ১০৬৫ ই.সে. ১০৭৩
সহীহ মুসলিম হাদিস ১০৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর রোগশয্যায় ইয়াহুদ ও নাসারাদের ব্যাপারে কঠোর সতর্কতা দেন। কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বা সিজদার স্থান বানিয়েছিল। আয়েশা (রাঃ) বলেন, যদি এই আশঙ্কা না থাকত, তাহলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কবর উন্মুক্ত স্থানে করা হতে পারত। কিন্তু তাঁর কবরকে মসজিদ বানানো হতে পারে—এই আশঙ্কায় তাঁকে আয়েশা (রাঃ)-এর কক্ষে দাফন করা হয়। এই নবীদের কবরকে মসজিদ বানানো নিষেধের হাদিস দেখায়, কবরের সম্মান থাকবে, কিন্তু কবরকে সিজদার স্থান বানানো যাবে না। ইবাদত আল্লাহর জন্য, আর মসজিদও আল্লাহর ইবাদতের স্থান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরকে সিজদার স্থান বানানো থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
- নবীজির কবর সংক্রান্ত সিদ্ধান্তে এই আশঙ্কা বিবেচিত ছিল।
- কবরের সম্মান ও ইবাদতের স্থান আলাদা রাখা দরকার।
- শেষ জীবনের সতর্কতা উম্মতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
