৫/৭. অধ্যায়ঃ
সলাতে কথা বলা নিষেধ এবং এর পূর্ব অনুমতির বিধান রহিতকরণ
সহিহ মুসলিম : ১০৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৮৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ - وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ - قَالُوا حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي الصَّلاَةِ فَيَرُدُّ عَلَيْنَا فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِي سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فِي الصَّلاَةِ فَتَرُدُّ عَلَيْنَا . فَقَالَ " إِنَّ فِي الصَّلاَةِ شُغُلاً " .
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতেন সে অবস্থায় আমরা তাঁকে সালাম দিলে তিনি (ﷺ) তাঁর জবাব দিতেন কিন্তু (হাবশায় হিজরতের পর) নাজাশীর কাছ থেকে আমরা ফিরে এসে তাঁকে (সালাতরত অবস্থায়) সালাম দিলে তিনি জবাব দিলেন না। তখন (সালাত শেষে) আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! আপনি সালাত আদায় করতেন এমন অবস্থায় আমরা আপনাকে সালাম দিলে তার জবাব দিতেন। (কিন্তু আজকে আমাদের সালামের জবাব দিলেন না!) রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সালাতের মধ্যে নির্ধারিত করণীয় থাকে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০৮২, ইসলামীক সেন্টারঃ ১০৯০[৫] ইমাম নাবাবী (রহঃ) বলেনঃ সলাতরত অবস্থায় শব্দ বিনিময়ে সালামের জবাব দান নিষিদ্ব, তবে ইশারা দ্বারা জবাব্দান নিষিদ্ব নয়, বরং মুস্তাহাব। জাবির (রাঃ) -এর হাদীসে এর সাবিত রয়েছে। (শারহে মুসলিম-১ম খণ্ড ২০৪ পৃষ্ঠা)
