৫/১০. অধ্যায়ঃ

সলাতে প্রয়োজনবশতঃ দু’ এক কদম চলা যায়

সহিহ মুসলিমহাদিস নম্বর ১১০৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ نَفَرًا، جَاءُوا إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ قَدْ تَمَارَوْا فِي الْمِنْبَرِ مِنْ أَىِّ عُودٍ هُوَ فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِنْ أَىِّ عُودٍ هُوَ وَمَنْ عَمِلَهُ وَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ - قَالَ - فَقُلْتُ لَهُ يَا أَبَا عَبَّاسٍ فَحَدِّثْنَا ‏.‏ قَالَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى امْرَأَةٍ قَالَ أَبُو حَازِمٍ إِنَّهُ لَيُسَمِّيهَا يَوْمَئِذٍ ‏"‏ انْظُرِي غُلاَمَكِ النَّجَّارَ يَعْمَلْ لِي أَعْوَادًا أُكَلِّمُ النَّاسَ عَلَيْهَا ‏"‏ ‏.‏ فَعَمِلَ هَذِهِ الثَّلاَثَ دَرَجَاتٍ ثُمَّ أَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوُضِعَتْ هَذَا الْمَوْضِعَ فَهْىَ مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ‏.‏ وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَيْهِ فَكَبَّرَ وَكَبَّرَ النَّاسُ وَرَاءَهُ وَهُوَ عَلَى الْمِنْبَرِ ثُمَّ رَفَعَ فَنَزَلَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ حَتَّى فَرَغَ مِنْ آخِرِ صَلاَتِهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏"‏ يَا أُيُّهَا النَّاسُ إِنِّي صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلاَتِي ‏"‏ ‏.

আবু হাযিম (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি (আবু হাযিম) বলেছেনঃ সাহল ইবনু সা‘দ-এর কাছে একদল লোক আসল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বার কী কাঠের তৈরি তা নিয়ে ঝগড়া করতে শুরু করল। তখন সাহল ইবনু সা‘দ বললেন, আল্লাহর কসম করে বলছিঃ মিম্বার কী কাঠের তৈরি ছিল এবং কে তা তৈরি করেছিল, তা আমি জানি। আর প্রথম যেদিন রাসূলুল্লাহ (ﷺ) উক্ত মিম্বারের উপর বসেছিলেন সেদিন আমি তাঁকে দেখেছিলাম।আবু হাযিম বলেন, আমি তখন তাকে বললামঃ হে আবু আব্বাস (সাহল ইবনু সা‘দ)! বিষয়টি আমাদের কাছে বর্ণনা করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন একজন মহিলাকে বলে পাঠালেন যে, “তোমার কাঠ-মিস্ত্রি গোলামকে বল সে আমাকে কিছু কাঠ- অর্থাৎ কাঠ-নির্মিত আসন তৈরি করে দিক। এর উপরে উঠে আমি মানুষের সামনে বক্তব্য পেশ করব।” সে সময় আবু হাযিম উক্ত মহিলার নামও উল্লেখ করেছিলেন।সুতরাং ঐ মহিলার গোলাম এ তিন স্তর বিশিষ্ট মিম্বারটি তৈরি করে দিয়েছিল। আসনটি ছিল (মাদীনার) 'গাবা' নামক বনের বন্য-ঝাউ কাঠ দিয়ে তৈরি। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে তা এ স্থানে (মসজিদে) স্থাপন করা হলো।সাহল ইবনু সা‘দ বলেনঃ আমি দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) এর উপর উঠে দাঁড়ালেন এবং সালাতের জন্য তাকবির বললেন। তাঁর সাথে সাথে লোকেরাও তাকবির বলল। এ সময় তিনি মিম্বরের উপর ছিলেন। এরপর তিনি রুকু থেকে মাথা উঠালেন এবং পিছনের দিকে হেঁটে মিম্বার থেকে নামলেন এবং মিম্বারের গোড়াতেই (পাশেই) সিজদা করলেন। এরপর আবার গিয়ে মিম্বারে উঠলেন এবং এভাবে সালাত শেষ করে লোকদের দিকে ঘুরে বললেনঃ “হে লোকজন; আমি এরূপ এজন্য করলাম যাতে তোমরা আমাকে অনুসরণ করতে পারো এবং আমি কিভাবে সালাত আদায় করি তা শিখে নিতে পারো।”

ইসলামী ফাউন্ডেশনঃ ১০৯৭, ইসলামীক সেন্টারঃ ১১০৫

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন