৫/২৩. অধ্যায়ঃ
সলাতের পর যিক্র
সহিহ মুসলিম : ১২০৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২০৪
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يُخْبِرُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَا كُنَّا نَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ بِالتَّكْبِيرِ . قَالَ عَمْرٌو فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي مَعْبَدٍ فَأَنْكَرَهُ وَقَالَ لَمْ أُحَدِّثْكَ بِهَذَا . قَالَ عَمْرٌو وَقَدْ أَخْبَرَنِيهِ قَبْلَ ذَلِكَ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত শেষ হওয়া তাকবীর পাঠ ছাড়া আর কিছু দ্বারা জানতে পারতাম না। আমর ইবনে দিনার বলেছেন: আমি পরবর্তী সময়ে (আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট থেকে হাদিসটির বর্ণনাকারী) আবু মা'বাদের হাদিসটির প্রসঙ্গ উল্লেখ করলে তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন: আমি তোমার কাছে এ হাদিস বর্ণনা করিনি। অথচ ইতোপূর্বে তিনি আমার নিকট হাদিসটি বর্ণনা করেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৯৩, ইসলামীক সেন্টারঃ ১২০৪[১] ইমাম নাবাবী (রহঃ) বলেন, উর্ধস্তন রাবীর হাদীস বর্ণনায় বিষয়টি সন্দেহ পতিত হওয়া বা ভুলে যাওয়ার প্রেক্ষাপটে নিম্নস্তর রাবী সিকাহ বা নির্ভরযোগ্য হলে হাদীস সহীহ হিসেবেই পরিগণিত হবে – এটা জমহুর উলামাগনের অভিমত। (শারহে মুসলিম- ১ম ২১৭ পৃষ্ঠা)
