৫/২৩. অধ্যায়ঃ

সলাতের পর যিক্‌র

সহিহ মুসলিমহাদিস নম্বর ১২০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح قَالَ وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ وَأَنَّهُ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ ‏.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর যুগে ফরজ সালাত শেষে লোকেরা উচ্চৈঃস্বরে তাকবীর বা অন্য কোন যিকর পাঠ করত। আবু মা‘বাদ বলেন, আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) আরো বলেছেন: ঐ উচ্চৈঃস্বরে শুনেই আমি সালাত শেষ হওয়ার কথা বুঝতে পারতাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ১১৯৪, ইসলামীক সেন্টারঃ ১২০৫[১৩] ইমাম নাবাবী (রহঃ) বলেন, কোন কোন সালাফ বা ইবনু হায্‌ম জাহিরী (রহঃ) -এর মতে সালাম শেষে উচ্চৈঃস্বরে মাসনূন যিক্‌র পাঠ মুস্তাহাব। আর ইবনু বাত্ত্বল-এর মতে, অনুসরণীয় ইমামগনের নিকট যিক্‌রসমূহ ও তাকবীর নীরবে পঠনীয়। ইমাম শাফি’ঈ (রহঃ) এর বক্তব্য হলোঃ উচৈস্বরে যিক্‌র পাঠ সর্বদা ছিল না, তাই ইমাম সাহেব যিক্‌রসমূহ শিক্ষাদানের জন্য কিছুদিন সালাম ফিরানোর পর জোরে জোরে শোনাতে পারেন। (শারহে মুসলিম- ১ম ২১৭ পৃষ্ঠা) উল্লেখ্য যে, প্রচলিত সমবেত মুনাজাতটা পদ্ধতিগত ও এক্ষেত্রে মাসনূন যিক্‌র নয় এমন ভিন্ন দু’আ পঠিত হওয়া এসব মিলিয়ে এটা পরিত্যাজ্য বিদ’আত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন