৫/২৬. অধ্যায়ঃ
সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ
সহিহ মুসলিম : ১২২৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২২৯
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعَا وَرَّادًا، كَاتِبَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ يَقُولُ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ اكْتُبْ إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا قَضَى الصَّلاَةَ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ " .
‘আব্দাহ্ ইবনু আবূ লুবাবাহ্ ও ‘আবদুল মালিক ইবনু ‘উমায়র (উভয়ে) মুগীরাহ্ ইবনু শু’বাহ্ (রাঃ) - এর কাতিব (সেক্রেটারী) ওয়ার্রাদ হতে বর্ণিতঃ
(আমীর) মু’আবিয়া (রাঃ) মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ)-এর কাছে পত্র লিখলেনঃ তুমি রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শুনেছ এমন কিছু লিখে পাঠাও। ওয়ার্রাদ (রাঃ) বর্ণনা করেনঃ এ পত্রের পরিপ্রেক্ষিতে মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) তাকে লিখে জানালেন যে, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি সালাত শেষে (এ দোয়াটি) বলতেন, “লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শরীক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়ালা- কুল্লি শাইয়িন ক্বদীর। আল্লাহুম্মা লা- মানিয়া লিমা- আ'ত্বয়তা ওয়া লা- মু'ত্বিয়া লিমা- মানাআতা ওয়া লা- ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ” (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই। তিনি এক ও শরীকবিহীন। সার্বভৌম ক্ষমতা তাঁর জন্য নির্দিষ্ট। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দিতে চাও তাতে বাধা দেয়ার শক্তি কারো নেই। আর যা দিতে না চাও তার দেবার শক্তিও কারো নেই। আর কোন সম্পদশালীর সম্পদ তোমার নিকট থেকে রক্ষা করতে পারে না।)
ইসলামী ফাউন্ডেশনঃ ১২১৮, ইসলামীক সেন্টারঃ ১২৩০
