৫/৩১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১২৭২ - পাঁচ ওয়াক্ত সালাতের সময়
পাঁচ ওয়াক্ত ফরয সলাতের সময়
পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমা
সহীহ মুসলিম : ১২৭২
সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৭২
حَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُعَاذٌ، - وَهُوَ ابْنُ هِشَامٍ - حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَالَ «إِذَا صَلَّيْتُمُ الْفَجْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَطْلُعَ قَرْنُ الشَّمْسِ الأَوَّلُ ثُمَّ إِذَا صَلَّيْتُمُ الظُّهْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَحْضُرَ الْعَصْرُ فَإِذَا صَلَّيْتُمُ الْعَصْرَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ تَصْفَرَّ الشَّمْسُ فَإِذَا صَلَّيْتُمُ الْمَغْرِبَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى أَنْ يَسْقُطَ الشَّفَقُ فَإِذَا صَلَّيْتُمُ الْعِشَاءَ فَإِنَّهُ وَقْتٌ إِلَى نِصْفِ اللَّيْلِ "
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা যখন ফজরের সালাত আদায় করবে তখন জেনে রেখো ফজরের সালাতের সময় হলো সূর্যের প্রান্তভাগ বেরিয়ে না আসা পর্যন্ত। তোমরা যখন যুহরের সালাত আদায় করবে তখন জেনে রেখো যে, এর সময় হলো- আসরের ওয়াক্ত শুরু না হওয়া পর্যন্ত। তোমরা যখন আসরের সালাত আদায় করবে তখন জেনে রেখো আসরের সালাতের সময় হলো সূর্য বিবর্ণ হয়ে হলুদ (সোনালি বা তাম্রবর্ণও বলা যেতে পারে) বর্ণ ধারণ না করা পর্যন্ত। [১৭]তোমরা যখন মাগরিবের সালাত আদায় করবে তখন জেনে রেখো যে, মাগরিবের সালাতের সময় থেকে পশ্চিম দিগন্তের রক্তিম আভা বা লালিমা অদৃশ্য না হওয়া পর্যন্ত। আর তোমরা যখন ইশার সালাত আদায় করবে তখন জেনে রেখ ইশার সালাতের সময় থাকে অর্ধেক রাত পর্যন্ত।
[১৭] এটা হল আসল ও উত্তম ওয়াক্ত, তারপর হবে মাকরূহ ও উযরের ওয়াক্ত। (শারহে মুসলিম-১ম খন্ড ২২২ পৃষ্ঠা)ই. ফা. ১২৫৯ ই. সে. ১২৭২
সহীহ মুসলিম হাদিস ১২৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমা একসাথে এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, ফজরের সময় থাকে সূর্যের প্রান্তভাগ বেরিয়ে আসা পর্যন্ত। যুহরের সময় থাকে আসরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। আসরের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে হলুদ বা সোনালি বর্ণ ধারণ না করা পর্যন্ত। মাগরিবের সময় থাকে পশ্চিম দিগন্তের রক্তিম আভা অদৃশ্য না হওয়া পর্যন্ত। আর ইশার সময় থাকে অর্ধেক রাত পর্যন্ত। এই হাদিস সালাতের ওয়াক্ত বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি ওয়াক্তের শুরু ও শেষ সম্পর্কে সহজ চিহ্ন দেওয়া হয়েছে। তাই নামাজের সময়সূচি, সালাতের সময়, ফজর ও ইশার ওয়াক্ত—এসব বিষয়ে জানতে চাইলে এই হাদিস বড় সহায়ক। এটি মুসলিমকে সময়মতো সালাতের অভ্যাস গড়তে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাঁচ ওয়াক্ত সালাতের প্রতিটির আলাদা সময়সীমা আছে।
- ফজরের সময় সূর্য ওঠার আগে শেষ হয়।
- মাগরিবের সময় পশ্চিম আকাশের লালিমা থাকা পর্যন্ত থাকে।
- ইশার সময় অর্ধেক রাত পর্যন্ত বলা হয়েছে।
