৫/৩১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২৭৬ - সালাতের সময় সম্পর্কে প্রশ্ন

পাঁচ ওয়াক্ত ফরয সলাতের সময়

সালাতের সময় সম্পর্কে নবী (صلى الله عليه وسلم)-এর উত্তর

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২৭৬

وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَزِينٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ طَهْمَانَ - عَنِ الْحَجَّاجِ، - وَهُوَ ابْنُ حَجَّاجٍ - عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ وَقْتِ الصَّلَوَاتِ فَقَالَ «وَقْتُ صَلاَةِ الْفَجْرِ مَا لَمْ يَطْلُعْ قَرْنُ الشَّمْسِ الأَوَّلُ وَوَقْتُ صَلاَةِ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ عَنْ بَطْنِ السَّمَاءِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ وَوَقْتُ صَلاَةِ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ وَيَسْقُطْ قَرْنُهَا الأَوَّلُ وَوَقْتُ صَلاَةِ الْمَغْرِبِ إِذَا غَابَتِ الشَّمْسُ مَا لَمْ يَسْقُطِ الشَّفَقُ وَوَقْتُ صَلاَةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ " .

‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) - কে সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেনঃ সূর্যের উপর দিকের প্রান্তভাগ দেখা না যাওয়া পর্যন্ত ফজর সালাতের সময় থাকে। যুহরের সালাতের সময় থাকে আকাশের মধ্যভাগ থেকে সূর্য গড়িয়ে আসরের সময় না হওয়া পর্যন্ত। আসরের সালাতের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে সোনালি বা তাম্রবর্ণ ধারণ না করা এবং উপরের প্রান্তভাগ অদৃশ্য না হওয়া পর্যন্ত। মাগরিবের সালাতের সময় থাকে সূর্যাস্ত থেকে সান্ধ্যকালীন গোধূলি বা পশ্চিম দিগন্তের লালিমা অদৃশ্য না হওয়া পর্যন্ত। আর ইশার সালাতের সময় থাকে অর্ধ-রাত্রি পর্যন্ত।

ই. ফা. ১২৬৩, ই. সে. ১২৭৬

সহীহ মুসলিম হাদিস ১২৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি পাঁচ ওয়াক্তের সময়সীমা বলেন। ফজরের সময় থাকে সূর্যের উপর দিকের প্রান্ত দেখা না দেওয়া পর্যন্ত। যুহরের সময় থাকে সূর্য আকাশের মধ্যভাগ থেকে গড়িয়ে আসরের সময় না হওয়া পর্যন্ত। আসরের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে সোনালি বা তাম্রবর্ণ ধারণ করার পর উপরের প্রান্ত অদৃশ্য না হওয়া পর্যন্ত। মাগরিবের সময় সূর্যাস্ত থেকে পশ্চিম দিগন্তের লালিমা শেষ হওয়া পর্যন্ত। আর ইশার সময় থাকে অর্ধরাত্রি পর্যন্ত। এই বর্ণনা নামাজের ওয়াক্ত জানার একটি সহজ পথ। এতে বোঝা যায়, সালাতের সময় শুধু আনুমানিক বিষয় নয়; তার নির্দিষ্ট সীমা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের সময় সম্পর্কে প্রশ্ন করা জ্ঞান লাভের একটি ভালো পথ।
  • প্রতিটি ওয়াক্তের শুরু ও শেষের চিহ্ন আছে।
  • মাগরিবের সময় সূর্যাস্তের পর শুরু হয়।
  • ইশার সময় অর্ধরাত্রি পর্যন্ত বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন