৫/৩৪. অধ্যায়ঃ
‘আসরের সলাত আগে আগে আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ১২৯৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৯৮
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَخْرُجُ الإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فَيَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এমন সময় আসরের সালাত আদায় করতাম যে, তারপর লোকজন বনি আমর ইবন আওফ গোত্রের এলাকায় গিয়ে দেখতে পেত যে, তারা তখন মাত্র আসরের সালাত আদায় করছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২৮৫, ইসলামীক সেন্টারঃ ১২৯৭
