৫/৩৯. অধ্যায়ঃ
‘ইশার সময় ও তাতে বিলম্ব করা
সহিহ মুসলিম : ১৩৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩৪০
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الصَّلَوَاتِ نَحْوًا مِنْ صَلاَتِكُمْ وَكَانَ يُؤَخِّرُ الْعَتَمَةَ بَعْدَ صَلاَتِكُمْ شَيْئًا وَكَانَ يُخِفُّ الصَّلاَةَ . وَفِي رِوَايَةِ أَبِي كَامِلٍ يُخَفِّفُ .
জাবির ইবনু সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তোমাদের মতো করেই সালাত আদায় করতেন। তবে তিনি ইশার সালাত তোমাদের চেয়ে একটু দেরি করে আদায় করতেন। আর তিনি সালাত হালকা করে আদায় করতেন। আবু কামিল বর্ণিত হাদিসে يُخِفُّ শব্দটির স্থানে يُخَفِّفُ শব্দ উল্লেখ আছে। তবে উভয় শব্দের অর্থ একই।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩২৭, ইসলামীক সেন্টারঃ ১৩৩৯
