৫/৪৪. অধ্যায়ঃ
জামা’আতের সাথে সলাত আদায় করা হিদায়াতের শামিল
সহিহ মুসলিম : ১৩৭৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩৭৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ أَبِي الأَحْوَصِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنِ الصَّلاَةِ إِلاَّ مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ أَوْ مَرِيضٌ إِنْ كَانَ الْمَرِيضُ لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلاَةَ - وَقَالَ - إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَّمَنَا سُنَنَ الْهُدَى وَإِنَّ مِنْ سُنَنِ الْهُدَى الصَّلاَةَ فِي الْمَسْجِدِ الَّذِي يُؤَذَّنُ فِيهِ .
‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের ধারণা, মুনাফিক ও রোগাক্রান্ত ব্যক্তি ব্যতীত অন্য কেউ সালাতের জামাত ত্যাগ করত না; যাদের নিফাক স্পষ্ট হয়ে গিয়েছিল। রসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে রোগীরাও দুইজন মানুষের কাঁধে ভর করে সালাতের জামাতে উপস্থিত হতেন। তিনি আরও বলেছেন: রসূলুল্লাহ (ﷺ) আমাদের হিদায়াতের কথা শিখিয়েছেন। আর হিদায়াতের কথার মধ্যে একটি হলো, যে মসজিদে আযান দেয়া হয়েছে, সেখানে গিয়ে সালাত আদায় করা।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৬০, ইসলামীক সেন্টারঃ ১৩৭২
