৫/৫৪. অধ্যায়ঃ
যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব
সহিহ মুসলিম : ১৪২৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪২৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَنَتَ بَعْدَ الرَّكْعَةِ فِي صَلاَةٍ شَهْرًا إِذَا قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . يَقُولُ فِي قُنُوتِهِ " اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ نَجِّ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ " . قَالَ أَبُو هُرَيْرَةَ ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ الدُّعَاءَ بَعْدُ فَقُلْتُ أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ تَرَكَ الدُّعَاءَ لَهُمْ - قَالَ - فَقِيلَ وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক সময় এক মাস যাবত ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরে কুনুত পড়েছেন। এতে তিনি যখন রুকু থেকে উঠে "সামি‘আল্লাহু লিমান হামিদাহ" বলতেন তখন কুনুত পড়তে গিয়ে বলতেন: “হে আল্লাহ, ওয়ালিদ ইবনুল ওয়ালিদকে মুক্ত করে দাও। হে আল্লাহ! সালামা ইবনু হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ! আইয়াশ ইবনু আবু রাবিয়াকে মুক্তি দাও। হে আল্লাহ! দুর্বল অসহায় মুমিনদেরকেও মুক্তি দাও। হে আল্লাহ! তুমি মুযার গোত্রকে তোমার কঠোরতা দ্বারা পিষে মারো। হে আল্লাহ! তুমি তাদের ওপর ইউসুফ (আঃ)-এর সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ দান করো।” আবু হুরায়রাহ্ (রাঃ) বলেছেন, পরে আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এ দোয়া পরিত্যাগ করতে দেখেছি। এতে আমি বিস্মিত হয়ে বললাম: আমি দেখছি রসূলুল্লাহ (ﷺ) এখন তাদের জন্য দোয়া করা ছেড়ে দিয়েছেন। আমাকে তখন বলা হলো তুমি কি দেখছো না যে, তারা সবাই মুক্ত হয়ে চলে এসেছেন?
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪১৩, ইসলামীক সেন্টারঃ ১৪২৩
