৫/৫৪. অধ্যায়ঃ
যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব
সহিহ মুসলিম : ১৪৩৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৩৩
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى - وَاللَّفْظُ لاِبْنِ مُعَاذٍ - حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلاَةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ " عُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) এক মাস যাবৎ ফজরের সালাতে রুকু করার পর কুনুত পড়েছেন। এতে তিনি রি‘ল ও যাকওয়ান গোত্রদ্বয়ের জন্য বদ-দোয়া করতেন। আর উসাইয়্যা গোত্র সম্পর্কে বলতেন যে, উসাইয়্যা আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪১৮, ইসলামীক সেন্টারঃ ১৪২৮
