৫/৫৪. অধ্যায়ঃ
যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব
সহিহ মুসলিম : ১৪৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৪০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ ثُمَّ تَرَكَهُ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) আরবের কিছু গোত্রের জন্য এক মাস যাবৎ বদ-দোয়া করেছিলেন। কিন্তু পরে তিনি তা পরিত্যাগ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪২৫, ইসলামীক সেন্টারঃ ১৪৩৫
