৬/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৪৫৮ - কসর সালাত আল্লাহর দান
মুসাফিরদের সলাত এবং তার ক্বস্র (সংক্ষিপ্ত করা)
কসর সালাত আল্লাহর পক্ষ থেকে দান
সহীহ মুসলিম : ১৪৫৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৫৮
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ﴾ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا، مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا﴿ فَقَدْ أَمِنَ النَّاسُ فَقَالَ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ ذَلِكَ . فَقَالَ «صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ» .
ইয়া'লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেনঃ আমি ‘উমর ইবনুল খাত্ত্বাবকে জিজ্ঞেস করলাম যে, আল্লাহ তা’আলা বলেছেনঃ “কাফিররা তোমাদেরকে কষ্ট দিবে এ আশঙ্কা থাকলে সালাত কসর করে আদায় করতে তোমাদের কোন দোষ হবে না”-(সূরা আন্ নিসা ৪:১০১)। কিন্তু এখন তো লোকেরা নিরাপত্তা লাভ করেছেন। (সুতরাং এখন কসর সালাত আদায় করার প্রয়োজন কী?) এ কথা শুনে ‘উমর ইবনুল খাত্ত্বাব বললেনঃ তুমি যে কারণে বিস্মিত হয়েছ আমিও ঠিক একই কারণে বিস্মিত হয়েছিলাম (অর্থাৎ আমিও কসর সালাত আদায়ের কোন যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলাম না)। তাই উক্ত বিষয়ে আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ এটি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সদাকা বা দান। সুতরাং তোমরা তাঁর দেয়া সদাকা গ্রহণ কর।
ই.ফা. ১৪৪৩, ই.সে ১৪৫৩
সহীহ মুসলিম হাদিস ১৪৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে কসর সালাত নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এসেছে। ইয়ালা ইবনু উমাইয়া (রাঃ) উমর (রাঃ)-কে জিজ্ঞেস করেন, কুরআনে ভয়ের অবস্থায় সালাত কসর করার কথা এসেছে, কিন্তু এখন মানুষ নিরাপদ; তাহলে কসর কেন? উমর (রাঃ) বলেন, তিনিও একই বিষয়ে বিস্মিত হয়েছিলেন এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সদাকাহ বা দান; তাই আল্লাহর দান গ্রহণ করো। এই হাদিসে কসর সালাত শুধু ভয়ের সঙ্গে সীমাবদ্ধ নয়—নিরাপত্তার অবস্থায়ও সফরে তা আল্লাহর দেওয়া সহজতা হিসেবে এসেছে। তাই ‘কসর সালাতের দলিল’, ‘সফরের নামাজ’ এবং ‘আল্লাহর দান’ এই হাদিসের মূল অনুসন্ধান বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কসর সালাত আল্লাহর পক্ষ থেকে সহজতা ও দান হিসেবে এসেছে।
- নিরাপত্তা থাকলেও সফরে কসর সালাতের শিক্ষা এই হাদিসে আছে।
- সাহাবিরা বুঝতে না পারা বিষয় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করতেন।
- আল্লাহর দেওয়া সহজতা গ্রহণ করার নির্দেশ এসেছে।
