৬/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪৬৪ - সফরে দুই রাকাত ও সুন্নাত

মুসাফিরদের সলাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা)

সফরে দুই রাকাত সালাত ও নববী অনুসরণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৬৪

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ فِي طَرِيقِ مَكَّةَ - قَالَ - فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ ثُمَّ أَقْبَلَ وَأَقْبَلْنَا مَعَهُ حَتَّى جَاءَ رَحْلَهُ وَجَلَسَ وَجَلَسْنَا مَعَهُ فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ نَحْوَ حَيْثُ صَلَّى فَرَأَى نَاسًا قِيَامًا فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ . قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لأَتْمَمْتُ صَلاَتِي يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ ﷺ فِي السَّفَرِ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ أَبَا بَكْرٍ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَصَحِبْتُ عُمَرَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ عُثْمَانَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ وَقَدْ قَالَ اللَّهُ ﴾ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴿.

হাফস ইবনু ‘আসিম (রহঃ) হতে বর্ণিতঃ

আমি মাক্কার কোন একটি পথে ইবনু ‘উমর-এর সাথে চলছিলাম। এ সময় তিনি আমাদের সাথে করে যুহরের সালাত আদায় করলেন এবং মাত্র দু’ রাক‘আত আদায় করলেন। তারপর তিনি তাঁর কাফিলার মধ্যে ফিরে আসলেন। আমরাও তাঁর সাথে ফিরে আসলাম। তিনি সেখানে বসে পড়লে আমরাও তাঁর সাথে বসে পড়লাম। এ সময় যে স্থানে তিনি সালাত আদায় করেছিলেন সে স্থানে তাঁর দৃষ্টি পড়লে কিছু সংখ্যক লোককে সেখানে দাঁড়ানো দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, এরা ওখানে কী করছে? আমি বললাম, তারা সুন্নাত পড়ছে।তিনি এ কথা শুনে বললেনঃ ভাতিজা, আমাদেরকে যদি সুন্নাত আদায় করতে হ’ত তাহলে আমি ফরজ সালাত পূর্ণ আদায় করতাম। আমি সফরে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে থেকে দেখেছি আমৃত্যু তিনি দু’ রাক’আতের অধিক আদায় করেননি। আমি সফরে আবূ বাক্‌রের সাথে থেকে দেখেছি আল্লাহ তাকে ওফাত দান না করা পর্যন্ত তিনি দু’ রাক‘আত সালাত আদায় করেছেন। আমি সফরে ‘উমরের সাথে দেখেছি তিনি দু’রাক‘আত সালাতই আদায় করেছেন।মহান আল্লাহ বলেছেনঃ “আল্লাহর রাসূলের জীবনে তোমাদের অনুসরনের উত্তম নমুনা রয়েছে”-(সূরা আল আহ্‌যাব ৩৩ : ২১)।

ই.ফা. ১৪৪৯,ই.সে ১৪৫৮

সহীহ মুসলিম হাদিস ১৪৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমর (রাঃ)-এর সফরের আমল বর্ণিত হয়েছে। তিনি মক্কার পথে যুহরের সালাত দুই রাকাত পড়ান। পরে কিছু লোককে সুন্নাত পড়তে দেখে বলেন, যদি সফরে সুন্নাত পড়তাম, তাহলে ফরজ সালাতও পূর্ণ করতাম। তিনি বলেন, তিনি সফরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে ছিলেন; নবী (صلى الله عليه وسلم) মৃত্যুর আগ পর্যন্ত দুই রাকাতের বেশি পড়েননি। তিনি আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সাথেও সফরে একই আমল দেখেছেন। শেষে তিনি কুরআনের আয়াত উল্লেখ করেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জীবনে অনুসরণের উত্তম নমুনা রয়েছে। এই হাদিসে সফরে কসর সালাত, নবীজির অনুসরণ এবং সাহাবিদের আমল সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবনু উমর (রাঃ) সফরে ফরজ সালাত দুই রাকাত পড়েছেন।
  • তিনি নবী (صلى الله عليه وسلم) ও খলিফাদের আমলকে অনুসরণের দলিল করেছেন।
  • সফরে অতিরিক্ত নফল সম্পর্কে তাঁর সতর্ক অবস্থান বর্ণিত হয়েছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জীবনে অনুসরণের উত্তম নমুনা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন