৬/৯. অধ্যায়ঃ
মুয়ায্যিন ইক্বামাত দেয়া শুরু করলে নাফ্ল সলাত শুরু করা মাকরূহ
সহিহ মুসলিম : ১৫৩৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৩৪
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِرَجُلٍ يُصَلِّي وَقَدْ أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَكَلَّمَهُ بِشَىْءٍ لاَ نَدْرِي مَا هُوَ فَلَمَّا انْصَرَفْنَا أَحَطْنَا نَقُولُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قَالَ لِي " يُوشِكُ أَنْ يُصَلِّيَ أَحَدُكُمُ الصُّبْحَ أَرْبَعًا " . قَالَ الْقَعْنَبِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ ابْنُ بُحَيْنَةَ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ وَقَوْلُهُ عَنْ أَبِيهِ فِي هَذَا الْحَدِيثِ خَطَأٌ .
‘আবদুল্লাহ ইবনু মালিক বুহায়নাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন ফজরের সালাতের ইকামত দেওয়া হলে রসূলুল্লাহ (ﷺ) সালাতরত জনৈক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে কিছু বললেন যা আমরা বুঝতে পারলাম না। সালাত শেষে আমরা তাকে ঘিরে ধরলাম। আমরা তাকে জিজ্ঞেস করলামঃ রসূলুল্লাহ (ﷺ) তোমাকে কী বললেন? সে বলল, রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ মনে হচ্ছে কেউ ফজরের সালাত চার রাকাত আদায় করছে। ক্বা’নাবী বর্ণনা করেছেন- আব্দুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনাহ তার পিতা বুহাইনাহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ইমাম মুসলিম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনু মালিক তার পিতা বুহাইনাহ থেকে বর্ণনা করেন ক্বা’নাবীর এ উক্তি ভুল।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫১৯, ইসলামীক সেন্টারঃ ১৫২৬
