৬/৯. অধ্যায়ঃ
মুয়ায্যিন ইক্বামাত দেয়া শুরু করলে নাফ্ল সলাত শুরু করা মাকরূহ
সহিহ মুসলিম : ১৫৩৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৩৬
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وَحَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، كُلُّهُمْ عَنْ عَاصِمٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الْغَدَاةِ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي جَانِبِ الْمَسْجِدِ ثُمَّ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَا فُلاَنُ بِأَىِّ الصَّلاَتَيْنِ اعْتَدَدْتَ أَبِصَلاَتِكَ وَحْدَكَ أَمْ بِصَلاَتِكَ مَعَنَا " .
‘আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি মসজিদে আসল। রসূলুল্লাহ (ﷺ) সে সময় ফজরের সালাত আদায় করেছিলেন। লোকটি মসজিদের এক পাশে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতে শামিল হল। রসূলুল্লাহ (ﷺ) সালাম ফেরার পর তাকে লক্ষ্য করে বললেনঃ হে অমুক! তুমি কোন দুই রাকাত সালাতকে ফরজ সালাতরূপে গণ্য করলে? একাকী যে দুই রাকাত আদায় করলে সে দুই রাকাতকে, না আমাদের সাথে যে দুই রাকাত আদায় করলে সে দুই রাকাতকে?
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫২১, ইসলামীক সেন্টারঃ ১৫২৮[২৮] ইমাম নাবাবী (রহঃ) বলেন, এ হাদীস ইক্বামাতের পর কোন সলাত আদায় না করার দলীল যদিও ইমামের সাথে সলাতে গিয়ে মিলিত হতে পারে এবং যে ব্যক্তি বলে প্রথম বা দ্বিতীয় রাক‘আত ইমামের সাথে পেলে সুন্নাত আদায় করা যাবে- এ হাদীস তার বক্তব্যকে প্রত্যাখান করছে।(সুফ্লিন শারহে নাবাবী-১ম খন্ড ২৪৭ পৃষ্ঠা)
