৬/১০. অধ্যায়ঃ
মাসজিদে প্রবেশের সময় কি বলবে
সহিহ মুসলিম : ১৫৩৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৩৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، - أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ، - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ . وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ " . قَالَ مُسْلِمٌ سَمِعْتُ يَحْيَى بْنَ يَحْيَى يَقُولُ كَتَبْتُ هَذَا الْحَدِيثَ مِنْ كِتَابِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ . قَالَ بَلَغَنِي أَنَّ يَحْيَى الْحِمَّانِيَّ يَقُولُ وَأَبِي أُسَيْدٍ .
আবু উসায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবেঃ ''আল্লাহুম্মা ইফতাহ্ লি আবওয়াব রহমাতিক” (অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও)। যখন বের হয়ে যাবে, তখন বলবে- ''আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক” (অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী)।ইমাম মুসলিম বলেছেনঃ আমি ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন- আমি সুলায়মান ইবনু বিলালের একটি গ্রন্থ থেকে এ হাদিসটি লিপিবদ্ধ করেছি। তিনি আরো বলেছেন যে, ইয়াহিয়া আল হিম্মানী আবূ উসাইদ থেকে বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫২২, ইসলামীক সেন্টারঃ ১৫২৯
