৬/১৩. অধ্যায়ঃ
যুহার সলাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক’আতের পরিমান) হচ্ছে দু’ রাক‘আত, আর সম্পুর্ন হচ্ছে আট রাক‘আত, মধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান
সহিহ মুসলিম : ১৫৪৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৪৮
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي الرِّشْكَ - حَدَّثَتْنِي مُعَاذَةُ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ - رضى الله عنها - كَمْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَةَ الضُّحَى قَالَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَيَزِيدُ مَا شَاءَ .
মু’আযাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ (ﷺ) যুহা বা চাশতের সালাত কয় রাকাত আদায় করতেন? জবাবে আয়িশা (রাঃ) বললেন, তিনি যুহা বা চাশতের সালাত সাধারণত চার রাকাত আদায় করতেন এবং অনেক সময় ইচ্ছামত আরো বেশি আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৩৩, ইসলামীক সেন্টারঃ ১৫৪০
