৬/১৪. অধ্যায়ঃ
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহিহ মুসলিম : ১৫৬৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৬৬
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَىِ الْفَجْرِ إِذَا سَمِعَ الأَذَانَ وَيُخَفِّفُهُمَا .
‘আয়িশাহ্হ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আজান শোনার পর রসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত সালাত আদায় করতেন এবং তা সংক্ষিপ্ত করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৫১, ইসলামীক সেন্টারঃ ১৫৫৮
