৬/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৫৭০ - মুসাফিরদের সালাত ও তার কসর
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহীহ মুসলিম : ১৫৭০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৭০
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، سَمِعَ عَمْرَةَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ أَقُولُ هَلْ يَقْرَأُ فِيهِمَا بِفَاتِحَةِ الْكِتَابِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ফজরের সময় অর্থাৎ ভোর হলে রাসূলুল্লাহ্ (ﷺ) দু’ রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। সালাত দু’ রাকাত এত সংক্ষিপ্ত হ’ত যে, আমার মনে প্রশ্ন জাগত- তিনি (ﷺ) কি সালাতে সূরা ফাতিহাহ্ পড়েছেন?
ই.ফা.১৫৫৫, ই.সে.১৫৬২
