৬/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৫৭১ - মুসাফিরদের সালাত ও তার কসর
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহীহ মুসলিম : ১৫৭১
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৭১
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ لَمْ يَكُنْ عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى رَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ফজরের (ফরজ সালাতের) পূর্বের দু’ রাক‘আত সুন্নাত আদায় করার প্রতি যত কঠোরভাবে খেয়াল রাখতেন অন্য কোন নফল সালাতের প্রতি ততখানি রাখতেন না।
ই.ফা.১৫৫৬, ই.সে. ১৫৬৩
