৬/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৫৭৪ - মুসাফিরদের সালাত ও তার কসর
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহীহ মুসলিম : ১৫৭৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৭৪
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيْبٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ قَالَ أَبِي حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ فِي شَأْنِ الرَّكْعَتَيْنِ عِنْدَ طُلُوعِ الْفَجْرِ «لَهُمَا أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا جَمِيعًا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) ফজরের দু’ রাকাত সালাত সম্পর্কে বলেছেন যে, ঐ দু’ রাকাত সালাত আমার কাছে সারা দুনিয়ার সব কিছু থেকে অধিক প্রিয়।
ই.ফা.১৫৫৯, ই.সে. ১৫৬৬
