৬/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৫৭৫ - মুসাফিরদের সালাত ও তার কসর
ফাজ্রের দু’ রাক‘আত সুন্নাত, তার জন্য উৎসাহ দান, সেটা সংক্ষেপে ও সর্বদা আদায় করা এবং এতে যে ক্বিরাআত পাঠ মুস্তাহাব।
সহীহ মুসলিম : ১৫৭৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৭৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ، - هُوَ ابْنُ كَيْسَانَ - عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَرَأَ فِي رَكْعَتَىِ الْفَجْرِ ﴾قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ﴿ وَ ﴾قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ﴿
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত সালাতে قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ পড়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৬০, ইসলামীক সেন্টারঃ ১৫৬৭
