৬/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৫৮৬ - মুসাফিরদের সালাত ও তার কসর
দাঁড়িয়ে ও বসে নাফ্ল সলাত আদায় এবং একই রাক‘আতের অংশ বিশেষ দাঁড়িয়ে ও অংশ বিশেষ বসে আদায় করার বৈধতা
সহীহ মুসলিম : ১৫৮৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৮৬
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ كُنْتُ شَاكِيًا بِفَارِسَ فَكُنْتُ أُصَلِّي قَاعِدًا فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَائِشَةَ فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا. فَذَكَرَ الْحَدِيثَ.
’আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি পারস্যে অবস্থানকালীন সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমি বসে বসে সালাত আদায় করতাম। পরে আমি ‘আয়িশাহ্কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেনঃরাসূলুল্লাহ্ (ﷺ) রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত সালাত আদায় করতেন। এরপর তিনি উল্লেখিত হাদীসটি বর্ণনা করলেন।
ই. ফা. ১৫৭১, ই.সে. ১৫৭৮
